ফজলে নূর তাপসকে হুমকি প্রদানকারীকে গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংসদ ফজলে নূর তাপসকে মোবাইল ফোনে হুমকি প্রদানকারী এক ব্যক্তিকে র্যাব-৭-এর সদস্যেরা চট্টগ্রাম মহানগরের খুলশি এলাকা থেকে গতকাল দিবাগত মধ্যরাতে গ্রেপ্তার করেছেন। তাঁর নাম সোহেল রানা। তিনি বিভিন্ন সময়ে ফজলে নূর তাপসসহ বিশিষ্ট ব্যক্তিদের মোবাইল ফোনে হুমকি দিয়ে কথা বলতেন এবং কুরুচিপূর্ণ এসএমএস পাঠাতেন। এ বিষয়ে অনেক দিন তদন্তের পর ্র্যাব তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ্র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসাইন বলেন, ফজলে নূর তাপসকে মোবাইল ফোনে হুমকি দেওয়ার কথা সোহেল স্বীকার করেছেন। কেন হুমকি দিয়েছেন, এ ব্যাপারে এখন তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।