ফটিকছড়িতে জেএসএসের দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের টিলাপাড়ার ঢেপাড়মুখ এলাকায় আজ মঙ্গলবার দুজনের লাশ পাওয়া গেছে। এলাকাবাসীর ভাষ্যমতে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সঙ্গে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ‘বন্দুকযুদ্ধে’ এই দুজন নিহত হন। তাঁরা জনসংহতি সমিতির সদস্য। সকাল ১০টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।ঘটনাস্থলে উপস্থিত বানিয়াছড়ি সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লে. মো. জহিরুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, নিহত দুজনের নাম দেবব্রত চাকমা (৩৪) ও সৈকত চাকমা (২৬)।