ফটিকছড়িতে র্যাব-পুলিশের সঙ্গে গুলিবিনিময়ে একজন নিহত
ফটিকছড়ির পাইনদংয়ে র্যাব-পুলিশের সঙ্গে গুলিবিনিময়ের ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে শেয়াকত নামের একজন নিহত হয়েছেন।র্যাবের দাবি, নিহত শেয়াকত চট্টগ্রামের ব্যবসায়ী ও বিএনপির নেতা জামালউদ্দিন অপহরণ ও হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। তিনি সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ওসমান বাহিনীর সেকেন্ড ইন কমান্ড। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি হত্যাসহ ১৬টি মামলা আছে।র্যাব জানায়, শেয়াকত ফটিকছড়িতে অবস্থান করছে—এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ও র্যাবের সদস্যরা গতকাল রাতে সেখানে অভিযান চালান। তাঁদের উপস্থিতি টের পেয়ে শেয়াকত ও তাঁর সহযোগীরা গুলি চালায়। এ সময় র্যাব-পুলিশও পাল্টা গুলি চালায়। এ গুলিবিনিময়ের ঘটনায় তিনি নিহত হন।হাটাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) বাবুল আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।র্যাব-৭-এর উপপ্রধান মেজর আবদুর সামাদ ও হাটাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) বাবুল আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।