ফটিকছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মীদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজাতীয় সন্ত্রাসীদের গুলিতে নির্মল চাকমা (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।আজ মঙ্গলবার সকালে উপজেলার কাঞ্চননগর গ্রামের চমুরহাট বাজারে এ ঘটনা ঘটে।নিহত নির্মল চাকমার ভাই অরুণ কান্তি চাকমা বলেন, চমুরহাট বাজারে চা-দোকানের সামনে নির্মল গল্প করার সময় পাঁচ-ছয়জন সশস্ত্র যুবক নির্মলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকেন। এ সময় নির্মল কৌশলে দৌড়ে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়লে বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নির্মল নিহত হন।জেএসএসের সদস্যরা পূর্বপরিকল্পিতভাবে নির্মলকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় ইউপিডিএফের কর্মীরা।তবে অভিযোগ অস্বীকার করে জেএসএসের কর্মীরা বলছেন, তাঁরা সব সময় সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে অবস্থান করছেন।লক্ষ্মীছড়ি জোনের কমান্ডার (সিও) লে. কর্নেল সালাউদ্দিন প্রথম আলোকে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেএসএস ও ইউপিডিএফের সদস্যদের মধ্যে কয়েক মাস ধরেই সম্পর্কের অবনতি ঘটতে ছিল। নিহত নির্মলের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে বলেও জানিয়েছেন তিনি।ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম লিয়াকত আলী প্রথম আলোকে জানান, নির্মলের ভাই অরুণ কান্তি চাকমা বাদী হয়ে এ বিষয়ে মামলা করেছেন। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।