ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর রাবার বাগান এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে দুজন নিহত ও চারজন আহত হয়েছে। আজ শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।নিহতেরা হলেন—বাসচালকের সহকারী ফতেপুর হাটহাজারী এলাকার মো. এনাম (৩৫) এবং বাসের যাত্রী বিবিরহাট বাজারের টেইলার্স ব্যবসায়ী রূপম চক্রবর্তী (৩১)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা খাগড়াছড়িগামী একটি বাস রাবার বাগান এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এ সময় গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই এনাম ও রূপম নিহত এবং আরও চার যাত্রী আহত হয়। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।ফটিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি পুলিশের হেফাজতে আছে।