ফটো সাংবাদিক শওকত জামিল আর নেই (ভিডিও)
ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের জ্যেষ্ঠ ফটো সাংবাদিক শওকত জামিল আর নেই। (ইন্না লিল্লাহি...রাজিউন)। মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কারণে আজ মঙ্গলবার সকালে রাজধানীর বারডেম হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।শওকত জামিল সকাল ১০টায় এলিফ্যান্ট রোডে অগ্নিকাণ্ডের ছবি তুলতে যান। এ সময় বুকে ব্যথা অনুভব করার পর তিনি প্রথমে জাতীয় প্রেসক্লাবে যান। এরপর বুকের ব্যথা বাড়তে থাকলে তিনি সেগুনবাগিচায় নিজের বাসায় চলে যান। পরে তাঁকে বারডেম হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সকেরা মৃত ঘোষণা করেন।নামাজে জানাজা শেষে শওকত জামিলের মরদেহ তাঁর জন্মস্থান বরিশালে নেওয়া হবে এবং সেখানেই তাঁকে দাফন করা হবে।১৯৫৬ সালের ২২ জুন বরিশালে জন্মগ্রহণ করেন শওকত জামিল। ১৯৮২ সালে সংবাদে যোগ দেওয়ার মাধ্যমে তাঁর সাংবাদিকতা জীবন শুরু। তিনি ২০০৫ সালে ডেইলি স্টারে যোগ দেন।
ভিডিও: জাহিদুল করিম