ফটোসাংবাদিক পাভেল রহমান অসুস্থ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একাধিক আন্তর্জাতিক ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) ফটোসাংবাদিক পাভেল রহমান গুরুতর অসুস্থ। তিনি সিঙ্গাপুরে মাউন এলভেনিয়া হাসপাতালে ভর্তি আছেন। পাভেল রহমান হেমাটোমা সাফটুরাল স্পেস রোগে আক্রান্ত হয়েছেন। তিনি বিখ্যাত নিউরো সার্জন ডাক্তার টিমুথি লির অধীনে চিকিত্সাধীন।ফটোসাংবাদিক পাভেল রহমান ২৪ মে মাউন এলভেনিয়া হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে তাঁর সঙ্গে স্ত্রী শাহীনা আক্তার ও বড় ভাই চিকিত্সক ওমর ফারুক রয়েছেন। চিকিত্সক ওমর ফারুক জানান, পাভেলের মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে আছে। আগামীকাল পাভেলের মাথার সিটি স্ক্যান করা হবে। এরপরে অস্ত্রোপচারের বন্দোবস্ত করা হবে। তাঁর রোগ মুক্তি কামনা করে আত্মীয়-স্বজন, বন্ধু, সহকর্মীরা দেশবাসীকে দোয়া করার জন্য অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি।