ফটোসাংবাদিক বিপ্লব গুরুতর আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় দৈনিক বণিক বার্তার ফটোসাংবাদিক কাজী বিপ্লব (৩৫) গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তিনি মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।জানা গেছে, গতকাল রোববার আত্মীয়ের বাড়ি বেড়ানোর উদ্দেশে টঙ্গী যাচ্ছিলেন কাজী বিপ্লব। সন্ধ্যা সাতটার দিকে মহাখালী ফ্লাইওভারসংলগ্ন বনানী চেয়ারম্যানবাড়ির সামনে পৌঁছালে একটি মাইক্রোবাস পেছন থেকে তাঁর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় সড়ক দ্বীপের সঙ্গে বাড়ি খেয়ে মাথায় আঘাত পান বিপ্লব। পথচারীরা তাঁকে মহাখালী আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। রাতে অবস্থার অবনতি হলে বিপ্লবকে মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি স্নায়ুবিদ সার্জন প্রমোদ কান্তি বড়ুয়ার তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।প্রথম আলো ডটকমকে প্রমোদ কান্তি বড়ুয়া জানান, মস্তিষ্কে মারাত্মক আঘাত পাওয়ার কারণে বিপ্লব এখন কোমায় আছেন। ২৪ ঘণ্টা পার না হলে কিছু বলা যাবে না। তা ছাড়া অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত অস্ত্রোপচার করা সম্ভব নয়।