ফতুল্লায় ইংল্যান্ডের রান উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফতুল্লার মাঠে রানের বন্যা বইয়ে দিয়েছে সফরকারী ইংল্যান্ড। আজ মঙ্গলবার বাংলাদেশ সফরের প্রথম প্রস্তুতিমূলক ওয়ানডেতে বিসিবি একাদশের বিপক্ষে ইংল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৭০ রান সংগ্রহ করেছে। ইংল্যান্ডের পক্ষে উইকেট রক্ষক-ব্যাটসম্যান ক্রেইগ কিসওয়েটার ১৪৩ ও পল কলিংউড ১০৯ রান করেন। বিসিবি একাদশের পক্ষে তাপস বৈশ্য ৭২ রানে ৩ উইকেট নিয়েছেন। এ ছাড়া আলাউদ্দিন বাবু নিয়েছেন ২ উইকেট ৮৫ রানের খরচায়। কিছুক্ষণের মধ্যেই ব্যাটিংয়ে নামবে বিসিবি একাদশ। ৩৭১ রান তাড়া করতে নেমে অলোক-নাফীসরা কতটা কী করতে পারবেন, তা বলাই বাহুল্য। তবে লক্ষ অবশ্যই থাকবে আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজের জন্য কিছুটা বারুদ তো সংগ্রহ করা যেতেই পারে। বিসিবি একাদশের মোড়কে বাংলাদেশের দ্বিতীয় জাতীয় দলের কাছে মূল জাতীয় দল এতটুকু উপকার তো পেতেই পারে।