ফতুল্লায় স্টিল মিলে বিস্ফোরণে আহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে ফতুল্লার আলীগঞ্জ এলাকায় আজ বুধবার একটি স্টিল মিলে ভাট্রি (লোহা গলানোর চুল্লি) বিস্ফোরণে তরল লোহা ছিটকে আটজন শ্রমিক আহত হয়েছেন। আহত শ্রমিকদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।বিস্ফোরণে মিলের দুই পাশের দেয়ালও ধসে পড়ে। মিলের টিনের চালা উড়ে যায়। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবনকান্তি সরকার জানান, সকাল সাড়ে ছয়টার দিকে আলীগঞ্জ এলাকার নবী স্টিল মিলের সহযোগী প্রতিষ্ঠান রাজধানী কাস্টিংয়ের লোহার ভাট্রিতে শ্রমিকেরা কাজ করছিলেন। তখন আকস্মিকভাবে বিকট শব্দে মিলের ভাট্রিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত হয় আট শ্রমিক।