ফতোয়া অবৈধ: আপিলের শুনানি শেষ, যেকোনো দিন রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফতোয়া অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি আজ বুধবার শেষ হয়েছে। যেকোনো দিন রায় হতে পারে। প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে ছয় বিচারপতির বেঞ্চ আজ বুধবার নবম দিনের শুনানি গ্রহণ করেন।আপিলটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়েছে। জানা যায়, ১০ বছর আগে হাইকোর্ট ফতোয়াবিরোধী রায় দিয়েছিলেন। ২০০১ সালের ১ জানুয়ারি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ফতোয়াকে অবৈধ ও আইন কর্তৃত্ব-বহির্ভূত ঘোষণা করে রায় দেন। ওই রায়ের বিরুদ্ধে মুফতি মো. তৈয়ব ও মাওলানা আবুল কালাম আজাদ ওই বছরই আপিল করেন। চলতি বছরের ১ মার্চ থেকে আপিলের ওপর শুনানি শুরু হয়। কয়েকজন জ্যেষ্ঠ আইনজীবীকে অ্যামিকাস কিউরি মনোনীত করা হয়। এ ছাড়া গত ১০ মার্চ ফতোয়া-সম্পর্কে বিশেষজ্ঞ আলেমের মতামত জানতে চান সুপ্রিম কোর্ট। আজ আপিলের শুনানি শেষ হয়।