ফতোয়ার আপিল শুনানিতে অ্যামিকাস কিউরি নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফতোয়া অবৈধ ঘোষণা করে ২০০১ সালে দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল শুনানিতে ১০জন অ্যামিকাস কিউরি নিয়োগ করেছেন সুপ্রিম কোর্ট।একই সঙ্গে, আদালত আপিল শুনানি দুই সপ্তাহের জন্য মুলতবি করেছেন।প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এই শুনানি মুলতবি করেন।নিয়োগ করা অ্যামিকাস কিউরি নয়জন হলেন টি এইচ খান, রফিক-উল হক, মাহমুদুল ইসলাম, এম জহির, রাবেয়া ভূইয়া, রোকনউদ্দিন মাহমুদ, এ বি এম নূরুল ইসলাম, এ এফ হাসান আরিফ, এম আই ফারুকী ও তানিয়া আমীর।জানা যায়, ২০০১ সালের ১ জানুয়ারি হাইকোর্ট ফতোয়ার নামে শাস্তি দেওয়া অবৈধ ঘোষণা করে রায় দেন। ওই রায়ের বিরুদ্ধে মাওলানা আবুল কালাম আজাদ, মুফতি তৌফিক আপিল করেন। ওই আপিল আজ শুনানির কার্যতালিকায় ছিল। আদালতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ও সহকারী অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলারুজ্জামান এবং আপিলকারীর পক্ষে আইনজীবী নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।খোন্দকার দিলারুজ্জামান প্রথম আলোকে বলেন, ১০জন অ্যামিকাস কিউরি নিয়োগ দেওয়া হয়েছে। শুনানি দুই সপ্তাহের জন্য মুলতবি করা হয়েছে। এই সময়ের মধ্যে অ্যামিকাস কিউরিদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।