ফরম পূরণে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরম পূরণে ৫০ টাকা। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর, শরীফপুর, ব্রাহ্মণবাজার, কর্মধা, টিলাগাঁও ও পৃথিমপাশা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদপ্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে গতকাল সোমবার এই চিত্র দেখা গেছে। উপজেলা পরিষদ চত্বরের কাছে কয়েকটি চায়ের দোকানে প্রার্থীরা টাকা দিয়ে ফরম পূরণ করেছেন। ফরম পূরণকারী একাধিক ব্যক্তি জানান, প্রার্থীদের অনেকে তেমন লেখাপড়া করেননি। তাই তাঁরা প্রতিটি ফরম ৫০ টাকার বিনিময়ে পূরণ করে দিচ্ছেন। আগামী ১১ ও ১৪ জুন কুলাউড়ার ১৩টি ইউপির নির্বাচন। জুড়ী প্রতিনিধি