ফরমালিনেও ভেজাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরমালিনের মধ্যে ডুবিয়ে রাখার পরও পচে গেছে বিভিন্ন প্রজাতির মাছ ও প্রাণীর নমুনা। বরিশাল ব্রজমোহন কলেজের প্রাণিবিদ্যা বিভাগের বিজ্ঞানাগারে এসব নমুনা সংরক্ষিত ছিল। প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক তাহেরা তানজিন প্রথম আলোকে বলেন, বিজ্ঞানাগারে ১২ প্রজাতির ২৬৪টি নমুনা ছিল। এর মধ্যে শতাধিক হাঙরের বাচ্চাসহ রুই, ইলিশ, কাতল, চিংড়ি, কই ও বিভিন্ন সামুদ্রিক মাছ ছিল। পরীক্ষা করে তাঁরা নিশ্চিত হয়েছেন, যে ফরমালিনে নমুনা রাখা হয়েছিল, তাতে ভেজাল ছিল। তিনি জানান, নমুনা পচে যাওয়ার কারণে গত সোমবার শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। বরিশাল অফিস।