ফরহাদ খান হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক ফরহাদ খান ও তাঁর স্ত্রী রহিমা বেগমকে হত্যার ঘটনায় করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক এ বি এম সাজেদুর রহমান এ রায় ঘোষণা করেন।মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন হলেন—নাজিমুজ্জামান ওরফে ইয়ন ও রাজু আহমেদ ওরফে রাজু।গত বছরের ২৮ জানুয়ারি বিকেলে রাজধানীর নয়াপল্টনের বাসার শোবার ঘর থেকে পুলিশ সাংবাদিক ফরহাদ খান ও তাঁর স্ত্রী রহিমা বেগমের গলাকাটা লাশ উদ্ধার করে।এ ঘটনায় ওই দিনই ফরহাদ খানের ছোট ভাই আবদুস সামাদ খান বাদী হয়ে পল্টন থানায় হত্যা মামলা করেন। ঘটনার পরপরই পুলিশ আসামি ইয়নকে গ্রেপ্তার করে। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী আসামি রাজুকে গ্রেপ্তার করা হয়। ১ মার্চ রাজু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে সাংবাদিক ফরহাদের ব্যবহূত মোবাইল ফোনসেট, চুরি করা টাকা, স্বর্ণালঙ্কার, রক্তমাখা জামাকাপড় ও হত্যাকাণ্ডে ব্যবহূত দুটি চাকু উদ্ধার করা হয়। মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ঘটনার তদন্ত করে গত ২ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ২৮ ফেব্রুয়ারি অভিযোগ গঠন করেন।নিহত ফরহাদ খান দৈনিক জনতার জ্যেষ্ঠ সহ-সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।