ফরাসি সম্মাননা পেলেন সালমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলিউড তারকা সালমা হায়েক ফ্রান্স থেকে ‘নাইট’ উপাধির সমপর্যায়ের ‘লিজিয়ঁ দোনোর’ সম্মাননা পেয়েছেন। গত রোববার দেশটির প্রেসিডেন্ট নিকোলা সারকোজি এই উপাধি পাওয়ার ব্যাপারে তাঁর নাম ঘোষণা করেন। পিপল সাময়িকীতে প্রকাশিত খবরে এ কথা জানা যায়। দুই মাসের মধ্যে এলিসি প্রাসাদে আনুষ্ঠানিকভাবে পাস ইন বুটস ছবির এই তারকার হাতে এ সম্মাননার প্রেসিডেন্সিয়াল পদক হস্তান্তর করা হবে। স্ক্রিন।