ফরাসি সেনাদের নিয়ন্ত্রণে আবিদজান বিমানবন্দর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরাসি সেনাসদস্যরা আজ রোববার আইভরি কোস্টের রাজধানী আবিদজান বিমানবন্দরের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। ফরাসি সেনাবাহিনীর বরাত দিয়ে বিবিসি অনলাইন এ খবর প্রকাশ করেছে।গত বৃহস্পতিবার রাত থেকে আইভরি কোস্টে বর্তমান ক্ষমতাসীন প্রেসিডেন্ট লরা বাগবো ও বিরোধী নেতা আলাসেন ওয়াত্তারার অনুগত সেনাদের মধ্যে তুমুল সংঘর্ষ চলছে। এরই পরিপ্রেক্ষিতে আবিদজানে অতিরিক্ত ৩০০ সেনা পাঠিয়েছে ফ্রান্স।আবিদজান বিমানবন্দরের কাছেই একটি শিবিরে ফ্রান্সের সেনাদের নিরাপত্তায় প্রায় এক হাজার ২০০ বিদেশি নাগরিক অবস্থান করছেন।গত কয়েক দিনের সংঘর্ষে দেশটিতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে বলে মানবাধিকার ও আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো জানিয়েছে।