ফরাসিরা নৈরাশ্যবাদী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধন-সম্পদ আর প্রাচুর্য থাকলেই যে সুখী হওয়া যায় না, তার প্রমাণ ফ্রান্স। বিশ্বের অন্যতম ধনী ও নিরাপদ রাষ্ট্র হওয়া সত্ত্বেও দেশটির জনগণ বিশ্বে নৈরাশ্যবাদীদের মধ্যে শীর্ষে অবস্থান করছে। শুধু তা-ই নয়, ফরাসিরা ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত, অতীতের প্রতি মোহাচ্ছন্ন। তারা মনে করে, বর্তমানের চেয়ে অতীতই ভালো ছিল। চলতি সপ্তাহে প্রকাশিত যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান বিভিএ-গ্যালাপের জরিপের ফল থেকে এ তথ্য জানা গেছে। বিশ্বের ৫৩টি দেশে এই জরিপ চালানো হয়। জরিপে বলা হয়েছে, আফগান কিংবা ইরাকিদের চেয়েও ফরাসিরা বেশি হতাশাবাদী। এএফপি