ফরিদগঞ্জে ১৪৪ ধারা জারি
চাঁদপুরের ফরিদগঞ্জে একটি বিদ্যালয় মাঠে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আজ শনিবার সকাল আটটা থেকে রাত ১২টা পর্যন্ত এ আদেশ বলবত্ থাকবে।স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টায় সোল্লা উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। অনুষ্ঠানে ফরিদগঞ্জ-৫ আসনের সাংসদ ও কেন্দ্রীয় বিএনপির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হারুনুর রশিদকে প্রধান অতিথি করা হয়। একই স্থানে একই সময় ফরিদগঞ্জ বিএনপির বিদ্রোহী নেতা পৌর মেয়র মঞ্জিল হোসেনের ওপর হামলার প্রতিবাদে সমাবেশের ডাক দেওয়া হয়।এমন পরিস্থিতিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই বিদ্যালয় মাঠে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম মজুমদার ১৪৪ ধারা জারি করেন।ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত ব্যানার্জী বলেন, বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ এড়াতে এবং শান্তি-শৃঙ্খলা রক্ষা করতে প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।