ফরিদপুর চিনিকলে আখ মাড়াই শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর চিনিকলে গত ২৬ নভেম্বর আখ মাড়াই শুরু হয়েছে। মাড়াই মৌসুমের উদ্বোধন করেন ফরিদপুর-১ আসনের সাংসদ আবদুর রহমান। এটি এ মিলের ৩৫তম মাড়াই মৌসুম।এ উপলক্ষে চিনিকল প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিলের ব্যবস্থাপনা পরিচালক কমলকান্তি সরকার। অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের পরিচালক (বাণিজ্যিক) মো. মনসুর আলী সর্দার, উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমান, চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি হামিদুর রহমান, সাধারণ সম্পাদক জহুরুল হক প্রমুখ।চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কমলকান্তি সরকার বলেন, এ বছর মাড়াই মৌসুমের ব্যাপ্তিকাল ধরা হয়েছে ১০৫ দিন। এক লাখ ১০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। চিনি আহরণের মাত্রা ধরা হয়েছে ৮ শতাংশ। এ থেকে চিনি উৎপাদন হবে আট হাজার ৮০০ মেট্রিক টন।