ফরিদপুর টাউন থিয়েটারের ‘ইবলিশ’ মঞ্চস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এসো মূল ধারাতে মিলি নব নাট্যলোকে’ আহ্বানকে সামনে রেখে ১ জানুয়ারি সন্ধ্যায় ঐতিহ্যবাহী ফরিদপুর টাউন থিয়েটারের নিজস্ব মঞ্চে পরিবেশন করা হয় নাটক—ইবলিশ। নাটকটি রচনা করেছেন মামুনুর রশীদ। নির্দেশনা দিয়েছেন মুহাম্মাদ আলী। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন শেখ মো. শাহজাহান, মাহমুদ জাহাঙ্গীর, জিয়াউর রহমান, আশিবউজ্জামান, এম এস পলাশ খান, উত্তম কুমার সাহা, এ কিউ এম বখতিয়ারুল হাসান, মো. শাহজাহান ফকির, ওশান দাস, কাজী বাবলু, কাজী পলাশ, ধীমান চক্রবর্ত্তী, সাইফুল ইসলাম, সাগর কুমার পাল, সংগীত মিত্র, মুহাম্মাদ আলী, তন্ময় সরকার, মৌসুমী বিনতে মজিবর, তাহিয়া আক্তার ও আফরিন সুলতানা।রূপসজ্জায় ছিলেন মাহমুদ জাহাঙ্গীর, মঞ্চ পরিকল্পনায় জিয়াউর রহমান, মঞ্চ সজ্জায় সমরেন্দ্রনাথ সেন, মঞ্চ সহকারি কাজী পলাশ, আল হামিম, নাফিজুল ইসলাম, ইয়াসমিন রহমান, আশিবউজ্জামান ও সাগর পাল, আলোক প্রক্ষেপণ গণেশ সাহা, আলোক সহকারী তন্ময় সরকার, আবহসংগীত বাদল দাস, এ বি এম মুরাদ ও সমীর সাহা, পোশাক পরিকল্পনা মো. শাহজাহান ফকির, সরঞ্জাম সরবরাহ কাজী বাবলু এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফরিদপুর টাউন থিয়েটারের সদস্যরা।