ফরিদপুর শহরে চিকিৎসকের বাড়িতে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর শহরে আজ শনিবার ভোরে এক চিকিৎসকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ভোর চারটার দিকে শহরের গোয়ালচামট এলাকার শ্রীঅঙ্গন বাগানবাড়ীর চিকিৎসক রণজিৎ সাহার বাড়িতে এ ঘটনা ঘটে।রণজিৎ সাহা জানান, ডাকাতেরা বাড়ির পেছনের গ্রিল ও দরজা ভেঙে ঘরে ঢুকে দেশীয় অস্ত্রের মুখে বাড়ির লোকদের জিম্মি করে। এ সময় তিনি ও তাঁর তিন বোন বাড়িতে ছিলেন। ডাকাতেরা কয়েকটি আলমারির তালা ভেঙে মূল্যবান জিনিসপত্র লুটে নেয়। তাঁর দাবি, ১২ ভরি স্বর্ণালংকার, নগদ ২৫ হাজার টাকা, মোবাইল ফোনসেটসহ প্রায় সাড়ে চার লাখ টাকার মালামাল ডাকাতেরা লুটে নিয়েছে।রণজিৎ সাহার বোন রেখা সাহা জানান, ঘরের ভেতরে চারজন ডাকাত ঢুকেছিল। তাদের বয়স ১৯ থেকে ২২ বছরের মধ্যে।ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী চিকিৎসকের বাড়িতে ডাকাতির বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শনে গেছেন।