ফরিদপুর সরকারি বালিকা বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ৩১ জানুয়ারি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ প্রতিযোগিতা উদ্বোধন করেন। স্কুলের প্রধান শিক্ষক বেলা রানী সরকারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি শিক্ষা) অরুণ চন্দ্র মহোত্তম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহিমা আক্তার।