প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর সাহিত্য পরিষদের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২২ আগস্ট বিকেলে পরিষদের নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সাহিত্য পরিষদের সহসভাপতি মুন্শী হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ভাষাসৈনিক ননী গোপাল সাহা। অন্যদের মধ্যে বক্তব্য দেন আলতাফ হোসেন, এ বি এম সাত্তার, আবদুল হামিদ মোল্লা, সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মফিজ ইমাম, মো. শামসুল আলম, মৃধা রেজাউল ইসলাম প্রমুখ।কবিতা আবৃত্তি করেন শামিম আরা বেগম, আবুল কালাম, তোফাজ্জেল হোসেন ও মামুনুর রহমান। হামদ ও নাত পরিবেশন করেন মো. সাদেক আলী, বন্যা ঘোষ ও সোমা রানী দাস। অনুষ্ঠান শেষে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।