ফরিদপুরে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে এক অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকাল আটটার দিকে ফরিদপুর সদরের কৃষ্ণনগর ইউনিয়নের পূর্ব গঙ্গাবর্দী এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের উত্তর দিকে খালেক মাতুব্বরের মেহগনি বাগান হতে লাশটি উদ্ধার করা হয়। তাঁর বয়স আনুমানিক ৩৪ বছর। এলাকার বাসিন্দা আকবর হোসেন জানান, মেয়েটির গলায় ওড়না পেঁচানো ছিল। লাশের ২০-২৫ গজ দূরে ভ্যানিটি ব্যাগ ও পার্স পড়ে থাকতে দেখা যায়।ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, ধারণা করা হচ্ছে—মেয়েটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।