ফরিদপুরে অস্ত্র ও গুলিসহ একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর সদরের পশ্চিম আলিয়াবাদ গ্রাম থেকে অস্ত্র ও গুলিসহ আমসু প্রামাণিক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে ২১টি গুলি, একটি চাইনিজ কুড়াল ও একটি সড়কি উদ্ধার করা হয়।কোতোয়ালি থানার উপপরিদর্শক (তদন্ত) সুনীল কর্মকার জানান, আমসু একটি চুরি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। গতকাল রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার বাড়ি থেকে এসএলআরের ১৭টি, পিস্তলের একটি, রিভলবারের একটি এবং বন্দুকের দুটি গুলি উদ্ধার করা হয়। আমসুর বিরুদ্ধে অস্ত্র আইনে আরও একটি মামলা করা হয়েছে।