ফরিদপুরে আজ থেকে ‘রবীন্দ্র নাট্যমেলা’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে আজ শুরু হচ্ছে রবীন্দ্র নাট্যমেলা ও প্রদর্শনী। বৈশাখী নাট্যগোষ্ঠী শহরের কবি জসীমউদ্দীন হলে আয়োজন করেছে সপ্তাহব্যাপী এই উৎসবের। আয়োজকদের পক্ষে মেহেদী হাসান জানান, এই নাট্যমেলায় অংশ নিচ্ছে ঢাকাসহ বিভিন্ন জেলার নাটকের দল। আমন্ত্রিত নাটকগুলোর মধ্যে রয়েছে স্ত্রীর পত্র, চিত্রাঙ্গদা, তোতাকাহিনী, রথের রশি, শাস্তি। উৎসব প্রাঙ্গণে চলবে রবীন্দ্র প্রদর্শনী। উৎসবের শেষ দিন ২৩ ডিসেম্বর থাকছে সেমিনার ‘বাংলাদেশের রবীন্দ্র-নাট্যের প্রাসঙ্গিকতা’। প্রবন্ধ উপস্থাপন করবেন বিপ্লব বালা।