ফরিদপুরে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মলয় বোসকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তেরা। আজ মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে কানাইপুর ইউনিয়নের ফকিরহাট গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।ফরিদপুরের পুলিশ সুপার আওলাদ আলী ফকির জানান, মলয় বোস ফরিদপুর থেকে মোটরসাইকেলে করে আটঘর ইউনিয়ন পরিষদ ভবনে যাচ্ছিলেন। পথে ওই স্থানে দুর্বৃত্তেরা তাঁর মোটরসাইকেলের গতি রোধ করে তাঁকে এবং তাঁর সঙ্গী সোহাগকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মলয় মারা যান। আর গুরুতর অবস্থায় সোহাগকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।