ফরিদপুরে ইভ টিজিং প্রতিরোধে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর শহরের সারদা সুন্দরী বালিকা উচ্চবিদ্যালয়ে ৯ মে সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে ইভ টিজিং প্রতিরোধে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাদী বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন এএসপি (সদর সার্কেল) মনিরা সুলতানা। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক নাজনীন হায়দার, সদস্যসচিব আইভী মাসুদ, ফুলকির সভানেত্রী অঞ্জলি বালা, মহিলা পরিষদের সভাপতি আরজু করিম ও সাধারণ সম্পাদক খাদিজা বেগম, শিপ্রা রায়, আসমা আক্তার, জাহানারা বেগম, সাবুল চৌধুরী, প্রশান্ত কর্মকার, অনন্যা, আজমেরী হাসান, জুনায়দা রাশেদ, শিউলী সাহা প্রমুখ। গত ১০ মে অনুরূপ অনুষ্ঠানের আয়োজন করা হয় ফরিদপুরের ঈশান বালিকা উচ্চবিদ্যালয়ে। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া রিয়াজ।