প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর স্টেডিয়ামে ৩ জানুয়ারি ইয়াং টাইগার ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সহযোগিতায় জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।আটটি দল লীগ পদ্ধতিতে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। দলগুলো হলো ফরিদপুর জিলা স্কুল, ফরিদপুর উচ্চবিদ্যালয়, পুলিশ লাইনস্ উচ্চবিদ্যালয়, কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউট, মহিম ইনস্টিটিউশন, হিতৈষী উচ্চবিদ্যালয়, মুসলিম মিশন ইনস্টিটিউট ও চুনাঘাটা দাখিল মাদরাসা। জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক এ এস এম আহসান তুহীন জানান, স্কুল থেকে ছাত্রদের মধ্যে খেলার মনোভাব গড়ে তোলার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৮ জানায়ারি টুর্নামেন্ট শেষ হবে।