ফরিদপুরে এক সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত, আহত ৫৬
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুর সদর উপজেলার দিকনগর এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতে এক সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫৬ জন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ জানায়, দিকনগর এলাকায় গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে খুলনার পাইকগাছা থেকে ঢাকাগামী শৌখিন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে বাসটি তিন টুকরো হয়ে যায় এবং ঘটনাস্থলেই ১৪ জন মারা যায়। পরে আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিত্সাধীন অবস্থায় আরও চারজন মারা যায়। ফরিদপুর পুলিশ সুপার মো. আওলাদ আলী ফকির জানান, সম্ভবত বাসের চালক ঘুমাচ্ছিলেন। তাই এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার ব্রিগেডের তিনটি গাড়ি ঘটনাস্থলে হতাহতদের উদ্ধারকাজে নিয়োজিত ছিল।