ফরিদপুরে এবারও সেরা জিলা স্কুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর জিলা স্কুল থেকে ১২০ জন জিপিএ-৫ পেয়ে জেলা তালিকার শীর্ষে রয়েছে। এ বিদ্যালয় থেকে এবার ২১৪ জন পরীক্ষায় অংশ নিয়ে ২১২ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১০১ জন এবং বাণিজ্য বিভাগে ১৯ জন।জিলা স্কুলের চিরপ্রতিদ্বন্দ্বী সরকারি বালিকা বিদ্যালয় গত বছরের মতো জেলায় দ্বিতীয় শীর্ষ আসন অক্ষুণ্ন রাখলেও জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে পিছিয়ে পড়েছে। এ বিদ্যালয় থেকে এ বছর ২০৭ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ২০৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৬৩ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৫১ জন, বাণিজ্য বিভাগে ১০ জন এবং মানবিক বিভাগে ২ জন।ফরিদপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক মণি মোহন বিশ্বাস বলেন, ‘ছাত্র ও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় এ সাফল্য অর্জিত হয়েছে। আমার ছেলেরা বরাবরের মতো এবারও তাদের শ্রেষ্ঠত্বের প্রমাণ রেখেছে।’সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলা রানী সরকার বলেন, ‘এ ব্যর্থতা সম্মিলিতভাবে ছাত্রী ও শিক্ষকদের উভয়েরই। আমি হতাশ হয়েছি। ওরা ক্লাস ঠিকমতো ফলো করেনি। তা ছাড়া দশম শ্রেণীতে ওঠার পর ছাত্রীদের ক্লাস ফাঁকি দেওয়ার মাত্রা বেড়ে যায়।’জিপিএ-৫-এ সেরা সদর উপজেলা: এ বছর এসএসি পরীক্ষায় ফরিদপুর জেলার নয়টি উপজেলায় ১১ হাজার ৫৪৫ জন অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৮ হাজার ৫৬৪ জন। পাসের হার ৭৪ দশমিক ১৮। জিপিএ-৫ পেয়েছে ৩৭১ জন।জিপিএ-৫ পেয়েছে ফরিদপুর সদর ২৪৩, মধুখালী ৩৮, ভাঙ্গা ২৪, বোয়ালমারি ১৬, সদরপুর ও চরভদ্রাসন ১৩, নগরকান্দা ১১, আলফাডাঙ্গা ১০ জন এবং সালথা ছয় জন করে।সদর: ফরিদপুর জিলা স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে ১২০ জন এবং ফরিদপুর বালিকা উচ্চবিদ্যালয় ৬৩ জন। ছয়জন করে পেয়েছে কানাইপুর উচ্চবিদ্যালয় ও আবদুল খালেক উচ্চবিদ্যালয়। পাঁচজন করে পেয়েছে সারদা সুন্দরী বালিকা উচ্চবিদ্যালয়, শিবরামপুর আরডি একাডেমি, গেরদা মাধ্যমিক বিদ্যালয়, কোমরপুর আবদুল আজিজ ইনস্টিটিউট। চারজন পেয়েছে ফরিদপুর পুলিশ লাইন্স উচ্চবিদ্যালয়। তিনজন করে পেয়েছে হালিমা উচ্চবিদ্যালয়, ডোমরাকান্দি উচ্চবিদ্যালয়, উত্তর বিলমামুদপুর উচ্চবিদ্যালয় ও খলিলপুর উচ্চবিদ্যালয়। দুজন করে পেয়েছে ফরিদপুর উচ্চবিদ্যালয় ও মহিম ইনস্টিটিউট। একজন করে পেয়েছে সাজেদা কবিরউদ্দীন উচ্চবিদ্যালয়, ঈশান ইনস্টিটিউট, হাটগোবিন্দপুর উচ্চবিদ্যালয়, উজান মল্লিকপুর উচ্চবিদ্যালয়, মুন্সিবাজার উচ্চবিদ্যালয় এবং এম এ আজিজ উচ্চবিদ্যালয়।মধুখালী: চিনিকল মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ১৩ জন এবং মধুখালী পাইলট হাইস্কুল থেকে ১১ জন। দুজন করে জিপিএ-৫ পেয়েছে মাহমুদুন্নবী উচ্চবিদ্যালয়, মথুরাপুর উচ্চবিদ্যালয়, নওপাড়া উচ্চবিদ্যালয় এবং আড়পাড়া উচ্চবিদ্যালয়, বাগাট উচ্চবিদ্যালয়। একজন করে জিপিএ-৫ পেয়েছে কালতোহা উচ্চবিদ্যালয়, কোরকদি উচ্চবিদ্যালয়, ডুমাইন উচ্চবিদ্যালয় এবং কাজী সিরাজ মহিলা উচ্চবিদ্যালয়।ভাঙ্গা: ভাঙ্গা পাইলট উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে সাতজন, কাজী সামসুন্নেসা পাইলট বালিকা বিদ্যালয় চারজন, তিনজন করে পেয়েছে হামির্দী পাইলট উচ্চবিদ্যালয়, পুলিয়া উচ্চবিদ্যালয় ও ব্রাহ্মকান্দা এএস একাডেমি। দেওড়া উচ্চবিদ্যালয়ে দুজন। একজন করে পেয়েছে মালিগ্রাম উচ্চবিদ্যালয় ও কাজী ওয়ালিউল্লাহ উচ্চবিদ্যালয়।বোয়ালমারী: জর্জ একাডেমি থেকে জিপিএ-৫ পেয়েছে নয়জন, দুজন করে পেয়েছে তেলজুরি উচ্চবিদ্যালয় ও চতুল উচ্চবিদ্যালয়। একজন করে পেয়েছে খরসুতি চন্দ্র কিশোর বহুমুখী বিদ্যালয়, কাদেরদি উচ্চবিদ্যালয় ও হাশামদিয়া ইউনাইটেড উচ্চবিদ্যালয়।সদরপুর: বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চবিদ্যালয় হতে জিপিএ-৫ পেয়েছে চারজন, বাবুরচর উচ্চবিদ্যালয় হতে তিনজন, দুজন করে পেয়েছে কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয় ও চন্দ্রপাড়া সুলতানীয়া উচ্চবিদ্যালয়। একজন করে পেয়েছে বেগম কাজী জেবুন্নেসা উচ্চবিদ্যালয় ও চরচাঁদপুর উচ্চবিদ্যালয়।চরভদ্রাসন: চরভদ্রাসন পাইলট উচ্চবিদ্যালয় হতে জিপিএ-৫ পেয়েছে নয়জন, চর-অযোধ্যা উচ্চবিদ্যালয় হতে দুজন। একজন করে পেয়েছে আদর্শ মাধ্যমিক উচ্চবিদ্যালয় ও মৌলভীর চর উচ্চবিদ্যালয়।নগরকান্দা: এমএন একাডেমি থেকে জিপিএ-৫ পেয়েছে চারজন, দুজন করে পেয়েছে বিলগোবিন্দপুর উচ্চবিদ্যালয় ও কৃষ্ণডাঙ্গি উচ্চবিদ্যালয়। একজন করে পেয়েছে ব্রাহ্মণডাঙ্গা উচ্চবিদ্যালয়, পোড়াদিয়া এস এ খান উচ্চবিদ্যালয় ও শ্রীরামদিয়া উচ্চবিদ্যালয়।আলফাডাঙ্গা: আলফাডাঙ্গা এজেড পাইলট উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে চারজন। দুজন পেয়েছে চরনারানদিয়া উচ্চবিদ্যালয়। একজন করে পেয়েছে কামারগ্রাম কাঞ্চন উচ্চবিদ্যালয়, পানাইল ইউনাইটেড একাডেমি, হেলেঞ্চা উচ্চবিদ্যালয় ও জাডিগ্রাম এসএম মাধ্যমিক বিদ্যালয়।সালথা: সালথা মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে তিনজন, একজন করে পেয়েছে ইউসুফদিয়া উচ্চবিদ্যালয়, বিবাগদী উচ্চবিদ্যালয় ও যোগারদিয়া উচ্চবিদ্যালয়।দাখিল পরীক্ষায় ফরিদপুরে জিপিএ-৫ পেয়েছে ১৪১ জন: মাদ্রাসা বোর্ডে দাখিল পরীক্ষায় এবার ফরিদপুর জেলা থেকে জিপিএ-৫ পেয়েছে ১৪১ জন।সদর: ফরিদপুর মুসলিম মিশন থেকে জিপিএ-৫ পেয়েছে ১৪ জন, বাকিগঞ্জ মাদ্রাসা ১২ জন, চুনাঘাটা দাখিল মাদ্রাসা নয়জন, হরকারি দরবার দাখিল মাদ্রাসা পাঁচজন, বিসিমল্লাহ দরগা মাদ্রাসা চারজন, সালমান ফারসী মাদ্রাসা তিনজন এবং আজিজুল উলুম দাখিল মাদ্রাসা দুজন। একজন করে পেয়েছে সবজান্নেসা মহিলা মাদ্রাসা, গেরদা আইনুল উলুম মাদ্রাসা, বাহারুম উলুম মাদ্রাসা এবং কোষা গোপালপুর দাখিল মাদ্রাসা।সদরপুর: বিশ্ব জাকের মঞ্জিল কামিল মাদ্রাসা থেকে জিপিএ-৫ পেয়েছে ১৪ জন, চন্দ্রপাড়া সুলতানীয়া আলীয়া মাদ্রাসা পাঁচজন এবং দুজন করে পেয়েছে চরবন্দরখোলা সিনিয়র মাদ্রাসা এবং কারিরহাট দাখিল মাদ্রাসা।মধুখালী: বাগাট দাখিল মাদ্রাসা থেকে জিপিএ-৫ পেয়েছে চারজন, তিনজন করে পেয়েছে কামারখালী আলীয়া মাদ্রাসা ও ব্যাসদি দাখিল মাদ্রাসা। আশাপুর আলীয়া মাদ্রাসা দুজন এবং একজন করে পেয়েছে চর বামুনদী শাহ হাবীব মাদ্রাসা ও মাকরাইল আলীয়া মাদ্রাসা।বোয়ালমারী: ডোবরা সিদ্দিকীয়া সিনিয়র মাদ্রাসা জিপিএ-৫ পেয়েছে তিনজন, দুজন করে পেয়েছে ছোলনা সালামিয়া সিনিয়র মাদ্রাসা ও হাটখোলার চর দাখিল মাদ্রাসা। একজন করে পেয়েছে আল হাসান মহিলা মাদ্রাসা, হরিহর নগর সিনিয়র মাদ্রাসা, বাইখির বনচাকী সিনিয়র মাদ্রাসা, সাতৌর মাদ্রাসা, কদমী আবু জাফর সিদ্দিকীয়া সিনিয়র মাদ্রাসা, পোন্দারদিয়া মাদ্রাসা, কাদেরদি মাদ্রাসা ও পূর্বভাটিদী মাদ্রাসা।ভাঙ্গা: বাংলাদেশ মিশন দাখিল মাদ্রাসা থেকে জিপিএ-৫ পেয়েছে পাঁচজন, তিনজন করে পেয়েছে রশিদপুরা দাখিল মাদ্রাসা ও ভরিলহাট দাখিল মাদ্রাসা। একামতেদ্বিন দাখিল মাদ্রাসা পেয়েছে দুজন। একজন করে পেয়েছে ফুকুরহাটি মাদ্রাসা ও চৌকিহাটা দাখিল মাদ্রাসা।নগরকান্দা: দোহীসারা ইসলামিয়া দাখিল মাদ্রাসা জিপিএ-৫ পেয়েছে ছয়জন, মনোহরপুর দাখিল মাদ্রাসা তিনজন। একজন করে পেয়েছে ব্রাহ্মণডাঙ্গা দাখিল মাদ্রাসা ও আইনপুর আলীম মাদ্রাসা।সালথা: সুলতানীয়া দাখিল মাদ্রাসা জিপিএ-৫ পেয়েছে চারজন ও ভাবুবদিয়া ঠেনঠেনিয়া ফাজিল মাদ্রাসা থেকে একজন।আলফাডাঙ্গা: ধলারচর সিনিয়র একতাদিয়া মাদ্রাসা থেকে জিপিএ-৫ পেয়েছে দুজন। একজন করে পেয়েছে গোপালপুর বায়তুল দাখিল মাদ্রাসা ও এমভিডিসি আল হেরা দাখিল মাদ্রাসা।শত ভাগ পাস করেছে ফরিদপুরের ১২টি শিক্ষাপ্রতিষ্ঠান: এসএসসি পরীক্ষায় তিনটি হাইস্কুল, চরভদ্রাসনের নটাখোলা উচ্চবিদ্যালয় এবং দাখিল পরীক্ষায় নয়টি মাদ্রাসা থেকে শত ভাগ পরীক্ষার্থী পাস করেছে।শত ভাগ পাস করা বিদ্যালয়: সালথার ইউসুফদিয়া উচ্চবিদ্যালয় (২৯ জন) এবং চরভদ্রাসন উপজেলার নটাখোলা উচ্চবিদ্যালয় (১৮ জন)।মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে ফরিদপুর সদর উপজেলার বাকিগঞ্জ মাদ্রাসা (৩৮ জন), ফরিদপুর মুসলিম মিশন (২৯ জন), সবজান্নেসা মহিলা মাদ্রাসা (১৮ জন), চুনাঘাটা দাখিল মাদ্রাসা (৩০ জন), হরকারি দরবার দাখিল মাদ্রাসা (২৯ জন), সালমান ফারসী মাদ্রাসা (১১ জন), গেরদা আইনুল উলুম মাদ্রাসা (১৫ জন), বিলনালিয়া দাখিল মাদ্রাসা (১৫ জন) এবং নগরকান্দার দোহীসারা ইসলামিয়া দাখিল মাদ্রাসা।