ফরিদপুরে কবিগুরুর জন্মবার্ষিকী পালিত
‘চির নতুনেরে দিল ডাক পঁচিশে বৈশাখ’—এ আহ্বান এবং ১১ মে ফরিদপুরে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৪৯তম জন্মবর্ষ।ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার উদ্যোগে নিজস্ব কার্যালয়ে সহসভাপতি আবুল ফয়েজ শাহনেওয়াজের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন অঞ্জলি বালা, আলতাফ হোসেন, আবু সুফিয়ান চৌধুরী, সিরাজুল আজম, সালামত হোসেন খান, আসমা আক্তার ও মিথুন কর্মকার। স্বরচিত কবিতা পাঠ করেন জাহাঙ্গীর খান, মামুনুর রহমান ও আনোয়ার করিম। বিরচিত কবিতা আবৃত্তি করেন প্রত্যাশা, নিতু, মৌসুমী, পরমা। গান পরিবেশন করেন বাদল, মেঘলা, মনোদ্বীপ, পারিশা, কথা, মনিকা ও ইন্দ্রজিৎ। যন্ত্র সংগীত পরিবেশন করেন মো. আলাউদ্দীন।ফরিদপুর সাহিত্য পরিষদের উদ্যোগে তাদের নিজ কার্যালয় সাহিত্য ভবনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক এম এ সামাদ। আলোচনায় অংশ নেন এম এ খালেক, সিরাজুল হক, শেখ আবদুস সামাদ, সুনীল কুমার রাহুত, শাহজাহান মোল্লা, আহমেদ কামাল, মফিজ ইমাম প্রমুখ। কবিতা আবৃত্তি করেন তোফাজ্জেল হোসেন, আনোয়ার করিম ও রোখসানা জামান।