ফরিদপুরে খেয়ালী নাট্য সম্প্রদায়ের প্রতিষ্ঠাবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘খোলা চোখে দেখি সমাজের প্রতিচ্ছবি’ আহ্বান সামনে রেখে গতকাল থেকে ফরিদপুরে শুরু হয়েছে খেয়ালী নাট্য সম্প্রদায়ের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনের উৎসব।গতকাল সন্ধ্যা ছয়টায় স্থানীয় কবি জসীমউদ্দীন মিলনায়তনে ওই সংগঠনটির উপদেষ্টা সহিদুন্নবী প্রদীপ জ্বালিয়ে এ উৎসবের উদ্বোধন করেন।উদ্বোধন শেষে সংগঠনটির সহসভাপতি শহীদ হোসেন মোল্লার সভাপতিত্বে বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন, সাংস্কৃতিক কর্মী আবু সুফিয়ান চৌধুরী ও শওকত আলী।আলোচনা সভা শেষে সাঁওতাল বিদ্রোহের কাহিনি অবলম্বনে রচিত কালো কন্যার উপাখ্যান নাটকটি মঞ্চস্থ করা হয়। এ নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন আলম খান।