ফরিদপুরে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে আলফাডাঙ্গা উপজেলায় গণপিটুনিতে মো. মোজাফফর মোল্লা (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বানা ইউনিয়নের পাকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাকির হোসেন জানান, মোজাফফর রাত ১২টার দিকে ওই গ্রামের বাসিন্দা ইউনুস মিয়ার বাড়িতে চুরি করতে যান। তবে ঘরের টিন কাটার সময় তিনি এলাকাবাসীর হাতে ধরা পড়েন। এ সময় তারা মোজাফফরকে আটকে গণপিটুনি দেয়। পরে মুমূর্ষু অবস্থায় আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হলে রাত দেড়টার দিকে তাঁর মৃত্যু হয়।এ ব্যাপারে নিহতের বাবা মোকাদ্দিস মোল্লা বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় একটি মামলা করেছেন। এজাহারে তাঁর ছেলে গণপিটুনিতে নিহত হয়েছে উল্লেখ করলেও তিনি কোনো আসামির নাম উল্লেখ করেননি।