ফরিদপুরে গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জেলা ছাত্রদলের সহসভাপতি জাহাঙ্গীর হোসেনসহ (৩০) নয়জনকে আটক করা হয়েছে। গতকাল রোববার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত শহরের বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকা ও বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক হওয়া অন্যরা হলেন, সজীব কুমার মণ্ডল (২২), আমানুর রহমান (৩৪), মিজানুর রহমান (২০), মো. ঠাণ্ডু (২৭), আলী হায়দার (২৪), শুকুর আলী (১৮), সুমন দত্ত (১৮) ও মোহসীন খান (২২)। তাঁরা জেলা ছাত্রদল-যুবদলের কর্মী ও সমর্থক বলে জানা গেছে।ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, গতকাল গাড়ি ভাঙচুর ও পোড়ানোর ঘটনায় জড়িত সন্দেহে এঁদের আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। মামলা হলেই তাঁদের গ্রেপ্তার দেখানো হবে।জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেছ আলী গ্রেপ্তারকৃতদের জেলা ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মী হিসেবে নিশ্চিত করে বলেন, এ গ্রেপ্তার সরকারের দমন নীতির বহিঃপ্রকাশ মাত্র।গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর শহরের মুজিব সড়কের প্রথম আলো কার্যালয়ের সামনে ছাত্রদল ও যুবদলের মিছিলকারীরা কয়েকটি গাড়ি ভাঙচুর করে। ‘ঢাকায় বিএনপির মিছিলে পুলিশের গুলিতে দুজন নিহত হয়েছে’—এ গুজবে ফরিদপুরে ছাত্রদল ও যুবদলের মিছিল থেকে এ ভাঙচুরের ঘটনা ঘটে।