ফরিদপুরে চন্দনা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার চৌধুরী বাড়ির প্রাঙ্গণে অনুষ্ঠিত চন্দনা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ২০ আগস্ট লাবলু স্মৃতি সংসদ ১-০ গোলে জাগো বয়েজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। বিজয়ী দলের সুব্রত দ্বিতীয়ার্ধে জয়সূচক একমাত্র গোলটি করেন।খেলা শেষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের ত্রাণবিষয়ক সম্পাদ মোকাররম মিয়া। বিশেষ অতিথি ছিলেন, পৌর কাউন্সিলর কাজী আলী আহসান, বাসমালিক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সিদ্দিকী, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লস্কর দুলাল, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. গোলাম আজাদ, শ্রমিক লীগের নেতা কামরুজ্জামান প্রমুখ।১ আগস্ট থেকে এ টুর্নামেন্ট শুরু হয়। এতে আটটি দল দুটি গ্রুপে ভাগ হয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। টুর্নামেন্টে অংশগ্রহণকারী অন্য ছয়টি দল হলো বিরেন বিশ্বাস একাদশ, ইয়ং স্টার, গভীর চিন্তা, ওয়াহাব স্মৃতি সংসদ, সোহাগ স্মৃতি একাদশ ও তরুণ বয়েজ।