ফরিদপুরে চ্যাম্পিয়ন লস্করদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর স্টেডিয়ামে গত ২৯ নভেম্বর অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের খেলা শেষ হযেছে। ওই দিন অনুষ্ঠিত ফাইনাল খেলায় নগরকান্দা উপজেলার লস্করদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে মধুখালী উপজেলার মাকরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। নগরকান্দার সবুজ ও মোস্তাফিজ এবং মধুখালীর সজিব গোল তিনটি করে। খেলা শেষে ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ ট্রফি বিতরণ করেন। সমাপনী অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিবপদ দের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তরিকুল ইসলাম, মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মোস্তফা কামাল এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহিমা আক্তার।