ফরিদপুরে ট্রাক উল্টে শিশুসহ নিহত ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুরের মধুখালী উপজেলার পরীক্ষিতপুর এলাকায় একটি ট্রাকের ধাক্কায় আরেকটি ট্রাক উল্টে গেলে দুই শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। তারা সবাই নারী। আজ শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন: আনোয়ারা (৫০), আমিরুন্নেসা (৩০), তাঁর মেয়ে আলেয়া (১২) ও লিপি (৩০)। অজ্ঞাতনামা আরও একজন সাত বছরের শিশু নিহত হয়েছে। নিহত শ্রমিকেরা সবাই আলতুখান জুট মিলের শ্রমিক। তাঁদের মধ্যে দুজনের লাশ এখনো ট্রাকের নিচে চাপা পড়ে আছে। তাঁদের উদ্ধারের জন্য ফরিদপুর থেকে রেকার পাঠানো হয়েছে। মধুখালী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আমিরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।