ফরিদপুরে তিন তরুণ চিত্রশিল্পীর প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘তুলির আঁচড়ে খুলে যাক হূদয়ের দুয়ার, মুক্তি পাক মানবতা, আনন্দের হোক জোয়ার’ এই আহ্বানের মধ্য দিয়ে ফরিদপুরে তিন তরুণ চিত্রশিল্পীর প্রদর্শনী ১৭ এপ্রিল শেষ হয়েছে। ফরিদপুর আর্ট সার্কেলের তিন তরুণ বিপ্লব গোস্বামী, জিয়াউল হাসান ও শুভ দেবনাথের চার দিনব্যাপী এ প্রদর্শনী ১৪ এপ্রিল থেকে শুরু হয়।শহরের অম্বিকা মেমোরিয়াল হলে অনুষ্ঠিত এ প্রদর্শনী উদ্বোধন করেন জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ। এ প্রদর্শনীতে তেলরঙ, জলরঙ ও অ্যাক্রেলিকে আঁকা মোট ২৭টি ছবি প্রদর্শিত হয়।