ফরিদপুরে দুটি ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের সোহাগ ব্রিকস ও মেগচামী ইউনিয়নের এ অ্যান্ড এস ব্রিকস নামের দুটি ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে বেলা একটা পর্যন্ত এ অভিযান চলে। এতে নেতৃত্ব দেন ফরিদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল আলম।তারিকুল আলম জানান, পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র না থাকায় প্রতিটি ইটভাটাকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।