ফরিদপুরে নানা আয়োজনে নজরুলজয়ন্তী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নজরুলজয়ন্তী উপলক্ষে ২৫ মে সন্ধ্যায় ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার উদ্যোগে নিজস্ব মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংস্থার নির্বাহী সদস্য পাশা খন্দকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আবু সুফিয়ান চৌধুরী, সালামত হোসেন খান, আহম্মেদ জালাল, সিরাজ-এ-কবির, আসমা আক্তার, শোয়েব, মিথুন ও মুকুল। স্বরচিত কবিতা পাঠ করেন মামুনুর রহমান, রিনা আনোয়ার, জাহাঙ্গীর খান ও কমলেশ রায়। বিরচিত কবিতা আবৃত্তি করেন সেতু, নিতু ও প্রত্যাশা। গান পরিবেশন করেন বাদল দাস, লুৎফুন্নাহার, স্টিভ তুর্য বাড়ই, কমলেশ, বিশ্বজিৎ চক্রবর্তী ও সজীব মোহাম্মদ।সন্ধ্যায় ফরিদপুর টাউন থিয়েটারের উদ্যোগে আলোচনা সভায় শামসুল আলম, মন্টু দাস, মো. শাহজাহান ফকির, বিষ্ণুপদ ঘোশাল ও লায়েকুজ্জামান অংশ নেন। শেষে কবিতা আবৃত্তি ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।বিকেল চারটায় ফরিদপুর নজরুল ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। স্থানীয় সাহিত্য পরিষদ কার্যালয়ে অধ্যাপক এ বি এম সাত্তারের সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন এম এ সামাদ, আ. হামিদ মোল্যা, ফজলুল হক খান, জাহাঙ্গীর হোসেন, মফিজ ইমাম প্রমুখ।ফরিদপুরে নিনাদের ‘স্বাপ্নিক আড্ডা’: স্বাপ্নিক আড্ডা নামে ফরিদপুরে অনুষ্ঠিত হয়ে গেল চলচ্চিত্রপ্রেমিদের সংগঠন নিনাদের চার দিনব্যাপী চলচ্চিত্র, চিত্রকর্ম, পোস্টার ও লিটল ম্যাগাজিন প্রদর্শনী। ২০ মে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রবীণ মৃৎশিল্পী মনোরঞ্জন পাল । ফরিদপুরের কবি জসীমউদ্দীন হলে উদ্বোধনী পর্বে অতিথি ছিলেন চলচ্চিত্রকার মসিহউদ্দিন শাকের, সমকাল-এর ব্যবস্থাপনা সম্পাদক আবু সাঈদ খান এবং ভাস্কর এজাজ-এ কবির। বক্তব্য দেন নিনাদের উপদেষ্টা আবদুল মোতালেব, আ স ম জাহাঙ্গীর চৌধুরী, মো. আলতাফ হোসেন, রমেন্দ্র নাথ রায় কর্মকার, মুনশী মুহাম্মদ আলী, আরজু করিম, রফিকুজ্জামান লায়েক, সালামত হোসেন খান, আবু সুফিয়ান চৌধুরী, আহমেদ জালাল, আসমা আক্তার, নিনাদের মুখ্য সমন্বয়ক শফিউল ইসলাম, মৃণাল সেন চলচ্চিত্র চর্চা কেন্দ্রের আহ্বায়ক মৃধা রেজাউল ও অনুষ্ঠান সমন্বয়ক আরাফাতুল কবির। বিকেলে চলচ্চিত্র সূর্য দিঘল বাড়ী প্রদর্শন করা হয়। আড্ডায় ২১, ২২ ও ২৩ মে দেশি বিদেশি বেশ কয়েকটি পূর্ণাঙ্গ ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়।