ফরিদপুরে নূরু মিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে ২৪ সেপ্টম্বর থেকে শুরু হয়েছে নূরু মিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। এ দিন বিকেল তিনটায় ফরিদপুর স্টেডিয়ামে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। উদ্বোধনী খেলায় স্বাগতিক ফরিদপুর ও মেহেরপুর জেলা প্রতিদ্বন্দ্বিতা করে।২২ দিনব্যাপী এ প্রতিযোগিতায় মোট ১৬টি জেলা অংশ নিচ্ছে। এ জেলাগুলো ‘ক’ ও ‘খ’ এই দুই গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। ক গ্রুপে ফরিদপুর, মেহেরপুর, খুলনা, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, নড়াইল, রাজবাড়ী ও সাতক্ষীরা জেলা এবং খ গ্রুপে গাজীপুর, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ, যশোর, মানিকগঞ্জ, কুষ্টিয়া, ঝিনাইদহ ও মাদারীপুর জেলা অংশ নিচ্ছে।খন্দকার নূরুল হোসেন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কমিটি এ প্রতিযোগিতার আয়োজন করেছে। আগামী ১৫ অক্টোবর এ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।