ফরিদপুরে পথনাট্য মেলা
‘সত্য সুন্দর শান্তির বারতা—এই হোক আজকের নাটকের কথা’ এই আহ্বানকে সামনে রেখে ২৬ নভেম্বর থেকে ফরিদপুরে শুরু হয়েছে গণনাট্যের পথিকৃৎ বিজন ভট্টাচার্য পথনাট্য মেলা। স্থানীয় অম্বিকা ময়দানে অনুষ্ঠিত আট দিনব্যাপী এ মেলার আয়োজন করেছে ফরিদপুরের বৈশাখী নাট্যচক্র। আগামী ৩ ডিসেম্বর এ মেলা শেষ হবে।মেলা শুরুর প্রাক্কালে ২৫ নভেম্বর বিকেলে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। ২৬ নভেম্বর বিকেল সাড়ে চারটায় ‘পথনাটক-গণনাটক থেকে সাম্প্র্রতিক’ শীর্ষক সেমিনারের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ঈস্রাফিল শাহীন। ফরিদপুর সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক আলতাফ হোসেনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন মারুফ রহমান, আ. মোতালেব, বিপ্লব বালা ও মান্নান হীরা।আট দিনব্যাপী এ নাট্য মেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ব্রেশট এর সিদ্ধান্ত, বৈশাখী নাট্য গোষ্ঠীর দোজখ থেকে বলছি ও জাদু, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, ঢাকার গহনা, বাংলা থিয়েটার, ফরিদপুরের অমানুষ, যশোরের বিবর্তনের পুরস্কার, ফরিদপুরের খেয়ালী নাট্য সম্প্রদায়ের বিবি সাব, বরিশালের শব্দাবলী গ্রুপ থিয়েটারের বদ্ধভূমির শেষ দৃশ্য, ফরিদপুরের শহীদ সুফি নাট্যচক্রের ফুলি, রাজবাড়ী গোয়ালন্দের পদ্মা থিয়েটারের আঁধার থেকে আলো, ফরিদপুরের ফুলিকর হাসান-হোসেনের মা কান্দে বারো মাস, ফরিদপুরের খেয়া নাট্যচক্রের ফেরা, ফরিদপুরের সুনিয়ম নাট্যচক্রের স্মৃতি ’৭১, রাজবাড়ীর আমরা কজনা আমরা মুক্তি চাই, ঢাকার গ্রুপ থিয়েটারের নতুন প্রজন্ম, ঢাকার বটতলার একজন রুহুল আমিন, ফরিদপুরের অনির্বাণের তারাপদ অ্যান্ড কোং, ঢাকার স্বপ্নদলের ফেস্টুন লেখা স্মৃতি ও ঢাকার শব্দ নাট্য চর্চাকেন্দ্রেরট্রানক রহস্য নাটকগুলো পরিবেশন করা হবে বলে কথা রয়েছে। এ ছাড়া বৈশাখী নাট্যচক্র কবিতা পাঠের আয়োজন বসাবে। এ উপলক্ষে একটি সংকলন প্রকাশ করা হয়েছে।