‘সত্য সুন্দর শান্তির বারতা এই হোক আজকের নাটকের কথা’-এ আহ্বান সামনে রেখে ২৬ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত ফরিদপুরে অনুষ্ঠিত হয়ে গেল বিজন ভট্টাচার্য পথনাট্য মেলা। এ মেলার আয়োজন করেছে ফরিদপুরের বৈশাখী নাট্যচক্র। স্থানীয় অম্বিকা ময়দানে ২৬ নভেম্বর সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলিত করে আট দিনব্যাপী এ মেলা উদ্বোধন করেন বাংলাদেশ পথ নাটক পরিষদের সভাপতি মান্নান হীরা।উদ্বোধনের পর ‘পথনাটক-গণনাটক থেকে সাম্প্রতিক’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। এতে মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ঈস্রাফিল শাহীন। মুন্সী মোহাম্মদ আলীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন নাট্য গবেষক বিপ্লব বালা, ফরিদপুর সচেতন নাগরিক কমিটির (সনাক) আহ্বায়ক আলতাফ হোসেন।সেমিনারের পর নাটক পরিবেশন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ। বেট্রল ব্রেশটের দ্য ম্যাজারর্স টেকেন বা ডিসিশন নাটকের কাহিনি অবলম্বনে সিদ্ধান্ত নাটক মঞ্চস্থ হয়। এটি বঙ্গানুবাদ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্য বিভাগের শাহমান মৈশান, নির্দেশনা দিয়েছেন ড. ঈস্রাফিল শাহীন। অভিনয় করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের মেহেদী তারজির, নূসরাত শারমীন, খান মো. রফিকুল ইসলাম, সুশান্ত কুমার সরকার, মাহজাবীন ইসলাম, লাবণী আক্তার ও সৈয়দা ইফত আরা। সংগীত পরিচালনায় ছিলেন সাইম রানা।২৭ নভেম্বর মেলার দ্বিতীয় দিনে তিনটি নাটক পরিবেশন করা হয়। নাটক তিনটি হচ্ছে যশোরের নাট্য সংগঠন বিবর্তনের পুরস্কার, ফরিদপুরের বাংলা থিয়েটারের অমানুষ ও আয়োজক বৈশাখী নাট্যগোষ্ঠীর দোজখ থেকে বলছি।মেলার তৃতীয় দিনে তিনটি নাটক পরিবেশন করা হয়। কাজী মাহামুদুল রহমান রচিত শামীম আনোয়ার নির্দেশিত বরিশালের শব্দাবলী থিয়েটারের বদ্ধভূমির শেষ দৃশ্য, আব্দুল্লাহ আল মামুন রচিত আলম খান নির্দেশিত ফরিদপুরের খেয়ালী নাট্য সম্প্রদায়ের বিবি সাব ও বৈশাখী নাট্যগোষ্ঠীর কবিতা পাঠের আসরে।মেলার চতুর্থ দিনে তিনটি নাটক পরিবেশন করা হয়। এগুলো হলো রাজবাড়ী গোয়ালন্দের পদ্মা থিয়েটারের আঁধার থেকে আলো, ফরিদপুরের শহীদ সুফী নাট্যচক্রের ফুলি এবং আয়োজক সংগঠক বৈশাখী নাট্যগোষ্ঠীর কবিতা পাঠের আসর।পঞ্চম দিনে বৈশাখী নাট্যগোষ্ঠীর নাটকের বই দোজখ থেকে বলছির মোড়ক উন্মোচন করেন নাট্য গবেষক বিপ্লব বালা। এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর সচেতন নাগরিক কমিটির (সনাক) আহ্বায়ক আলতাফ হোসেন ও খন্দকার মোহতেশাম হোসেন। সাতটি পথনাটক নিয়ে রচিত দোজখ থেকে বলছি নাট্যগ্রন্থটি রচনা করেছেন মুন্সি মোহাম্মদ আলী।এ ছাড়া এ দিন নাজমুল হোসেন রচিত ও আনোয়ার হোসেন নির্দেশিত ফেরা নাটক পরিবেশন করে ফরিদপুরের মমিন খাঁরহাট এলাকার খেয়া নাট্যগোষ্ঠী। কবি জসীমউদ্দীনের কাহিনি অবলম্বনে ঠাকুর ও লাঠি। নাটকটি পরিবেশন করে আয়োজক সংগঠন বৈশাখী নাট্যগোষ্ঠী। মেলার পাশাপাশি চলে প্রদর্শনী।