ফরিদপুরে পল্লীকবি জসীমউদ্দীনের জন্মবার্ষিকী পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে আজ শুক্রবার ফরিদপুরে পল্ল¬ীকবি জসীমউদ্দীনের ১০৭তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন এসব অনুষ্ঠানের আয়োজন করে। সকাল সাড়ে আটটায় জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, শিল্পকলা একাডেমী, ফরিদপুর সাহিত্য পরিষদ, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা, জসীমউদ্দীন ফাউন্ডেশন, ফরিদপুর ফাউন্ডেশন, নজরুল পরিষদ, সূফী মোতাহার হোসেন পাঠাগার ও আনসারউদ্দীন উচ্চবিদ্যালয়ের পক্ষ থেকে ফরিদপুর সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে কবির সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।সকাল নয়টায় কবির বাড়ির চত্বরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ। এতে পুলিশ সুপার মো. আওলাদ আলী ফকির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুুল ওয়াহাব ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী জায়নুল আবেদীন, কবিপুত্র ডা. জামাল আনোয়ার প্রমুখ বক্তৃতা দেন। আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।জসীমউদ্দীন ১৯০৩ সালের ১ জানুয়ারি সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা গ্রামে মামাবাড়িতে জন্মগ্রহণ করেন। ১৯৭৬ সালের ১৪ মার্চ তিনি মৃত্যুবরণ করেন। তাঁকে গোবিন্দপুর গ্রামের পৈতৃক বাড়িতে দাফন করা হয়।