ফরিদপুরে পৌষ উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌষ উৎসব-১৪১৮ উপলক্ষে গত বুধবার ফরিদপুরে আয়োজন করা হয় পৌষের গান ও চিত্রাঙ্গদার গল্প শীর্ষক আলেখ্যানুষ্ঠান।সন্ধ্যায় ফরিদপুরের কবি জসীমউদ্দীন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ ফরিদপুর জেলা শাখা।‘আনন্দলোকে মঙ্গোলালোকে’ সম্মেলক গানের সঙ্গে প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। প্রধান অতিথি হিসেবে প্রদীপ প্রজ্বালন করেন ফরিদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন।উদ্বোধনী অনুষ্ঠানে সম্মিলন পরিষদের জেলা শাখার সভাপতি আবদুল মোতালেবের সভাপতিত্বে বক্তব্য দেন শাহীন মোহতেশাম হোসেন। স্বাগত বক্তব্য দেন শওকত আলী।‘শীতের হাওয়ার লাগল নাচন’ রবীন্দ্রসংগীত দিয়ে শুরু হয় পৌষ উৎসবের গান। শেষে ছিল স্টিভ তূর্য বাড়ৈর নির্দেশনায় চিত্রাঙ্গদার গল্প আলেখ্যানুষ্ঠান। রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে এটি জেলা রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের একাদশতম নিবেদন।