ফরিদপুরে ফেনসিডিল বহনের দায়ে দুজনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনসিডিল বহন করার অপরাধে আজ সোমবার দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন ফরিদপুরের বিশেষ জজ মুজিবুর রহমান। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নড়াইল জেলার বাহার (২৬) ও ফরিদপুর জেলার আলফাডাঙ্গার নজরুল (৩৮)।২০০৯ সালের ১৭ এপ্রিল ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে অভিযুক্ত দুজন ১৭৫ বোতল ফেনসিডিল বহন করছিলেন। র‌্যাব-৮-এর সদস্যরা নিয়মিত টহলের সময় ঢাকা-মাওয়া মহসড়কে ওই বাসে তল্লাশি চালিয়ে ফেনসিডিলসহ তাঁদের গ্রেপ্তার করেন। পরে র‌্যাব-৮-এর ডিএডি হারুনুর রশিদ ভাঙ্গা থানায় এ বিষয়ে একটি মামলা দায়ের করেন।—বাসস