ফরিদপুরে বইমেলা
ফরিদপুর অফিস জানায়, গতকাল সোমবার সন্ধ্যায় ফরিদপুরে সপ্তাহব্যাপী বইমেলার তৃতীয় দিনে অম্বিকা ময়দানে নাটক, বিতর্ক, নাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।ফরিদপুর ডিবেট ফোরাম ‘বড্ড বেশি মানুষ গেছে বানের জলে ভেসে’ শীর্ষক সংসদীয় বিতর্কের আয়োজন করে। শিশু সংগঠন ফুলিকর খুদে শিল্পীরা তিনটি দেশাত্মবোধক গানের সঙ্গে নাচ পরিবেশন করে। ‘আমার মায়ের ভাষার মৃত্যু হবে না কোনো দিন’ অনূদিত এ রুশ কবিতা আবৃত্তি করে ফুলিকর বৃষ্টি আক্তার। ‘আমায় গেঁথে দাও না মা...’ গানের সঙ্গে সম্মেলক নাচ পরিবেশন করে নৃত্য সংগঠন নৃত্যমহলের শিল্পীরা।সবশেষে জহির রায়হানের কাহিনি অবলম্বনে নাটকএকুশ গল্পকথা মঞ্চস্থ করে ফরিদপুর থিয়েটার। এর নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন আমীরুল ইসলাম।‘শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা’—এ আহ্বানের মধ্য দিয়ে গত শনিবার থেকে ফরিদপুরে শুরু হয়েছে ‘বইমেলা ও প্রযুক্তি উদ্ভাবনী মেলা’।