ফরিদপুরে বাস খাদে পড়ে নিহত ৬, আহত ১৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুর সদর উপজেলার ডিগনগর তেঁতুলতলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে ছয়জন নিহত হয়। দুর্ঘটনায় আরও ১৫ জন আহত হয়। আজ বুধবার বেলা সাড়ে তিনটায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকাজ এখনো চলছে বলে জানা গেছে। আহতদের ফরিদপুর মেডিকেল ও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের পরিচয় জানা যায়নি। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, একটি গাড়িকে পাশ কাটিয়ে যাওয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাঁ পাশের খাদে পড়ে যায়।